নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় ২৯টি শূন্য পদে এমএলএসএস পদে নিয়োগের জন্য গত ৫ জুলাই লিখিত এবং ৬ জুলাই মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। রবিবার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক চিঠিতে ‘অনিবার্য’ কারণের কথা বলে এই নিয়োগ বাতিল করার কথা জানানো হয়।