ঝিনাইদহ সদর উপজেলার বড়বাড়ি গ্রামে শহিদুল ইসলাম (৩৫) নামে এক কৃষকেকে গুলি করে হত্যা করেছে চরমপন্থিরা। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তার বাবার নাম গুকুর আলী। ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন জানান, শহিদুল ইসলামকে নিজ বাড়ি থেকে এক দল চরমপন্থি বাড়ির সামনে গুলি করে হত্যার করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের অন্য এক সূত্র জানায়, ধারণা করা যাচ্ছে নিহত ব্যক্তিও চরমপন্থি দলের সাথে যুক্ত ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়।
