তারুণ্যের পছন্দ ট্রেন্ডি পোশাক

আপডেট : ১৩ মে ২০১৯, ১৯:৫৫

ফ্যাশন ব্র্যান্ড মারজিন দেশের প্রথম সারির ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’সের একটি ট্রেন্ডি প্রতিষ্ঠান। তরুণদের চাহিদা ও আধুনিকতার ছোঁয়ায় সাজানো তাদের এই উদ্যোগ।

ফ্যাশন ব্র্যান্ডটি ঈদের ট্র্যাডিশন ও আধুনিকতার সংমিশ্রণে একটি নতুন উপস্থাপনা এনেছে। যেখানে থাকছে মারজিন ডিজাইন স্টুডিওর ডিজাইনে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনে তৈরি করা পোশাকের সমারোহ।

ছেলেদের থাকছে ট্রেন্ডি ও ফিটেড পাঞ্জাবি, ক্যাজুয়্যাল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, ডেনিম ও টুইল প্যান্ট। ঈদকে মাথায় রেখে পাঞ্জাবি ও শার্টে ফেস্টিভ কালার ও প্রিন্ট ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে। ফিটিং ও কাটিংয়ে ফ্যাশন হাউসটি রেখেছে ভেরিয়েশন। তাদের ডেনিম প্যান্টে ফেব্রিক্স ও ওয়াশে অনেক বৈচিত্র্য রয়েছে। ফেব্রিকে রয়েছে কটন, নিট ডেনিম, স্পানডেক্স ও ননস্পানডেক্স ডেনিম।

ঈদের কালেকশনে রয়েছে বিভিন্ন ধরনের টপস। টপসগুলো টিনএজ থেকে শুরু করে ইউনিভার্সিটির মেয়েদের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে। এগুলোতে কমফোর্টের কথা মাথায় রেখে কমফোর্টেবল ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে। ফেব্রিকের মধ্যে রয়েছে চায়না কটন, লিনেন, সফট জর্জেট, সফট সামুসিল্ক, নিট। টপসগুলোর প্যাটার্ন ডিজাইনের ক্ষেত্রে ওয়েস্টার্ন স্টাইল ফলো করা হয়েছে। এগুলোর অর্নামেনটেশনের জন্য বিভিন্ন ধরনের বিডস, স্টোন ও ফেব্রিক্স ম্যানুপুলেশন ব্যবহার করা হয়েছে। প্রোডাক্টগুলোর মূল্য যেন শিক্ষার্থীদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেদিকে খেয়াল করা হয়েছে। ফেস্টিভ ও ফোক কালারের প্রধান্য দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটি প্রোডাক্টের ডিজাইন নান্দনিক ও ক্লাসিক।

এবারের কালেকশনে আরো রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের কিছু কামিজ। এতে রয়েছে প্যাটার্নের বিভিন্ন বৈচিত্র্য। কামিজগুলোতেও কমফোর্টেবেল ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে। প্রোডাক্টগুলোর কালারেও রয়েছে বৈচিত্র্য। সফট ও ব্রাইট কালার ব্যবহার করা হয়েছে। কামিজগুলো বেশির ভাগই লং ও ট্রেন্ডি। কামিজে বিভিন্ন মিডিয়া ব্যবহার করা হয়েছে, যা কামিজগুলোকে দৃষ্টিনন্দন করেছে।

এছাড়া আরো রয়েছে বিভিন্ন ধরনের ট্রেন্ডি পালাজ্জো। পালাজ্জোতে কমফোর্ট ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে। ফেব্রিক্সগুলোর মধ্যে রয়েছে রিমি কটন, লিনেন, শ্যামরে, ক্রেপ জর্জেট, ফাফা জর্জেট। লেডিস শার্টগুলোতে রয়েছে প্যাটার্নের ভেরিয়েশন এবং রয়েছে ডেকোরেটিভ বাটন। শার্টগুলোতে কমফোর্ট ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে।

 

মডেল   লিন্ডা ও আরাফাত

পোশাক  মারজিন

ছবি    বিশ্বজিত্ সরকার