রাহুলের প্রধানমন্ত্রী প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত হয়নি :কংগ্রেস

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:৫৯
ভারতে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীর প্রার্থিতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি হবেন না এমন কথাও বলা হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার। কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় মাকেন গতকাল সাংবাদিকদের বলেন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী প্রার্থী করার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আপনারা জানবেন। আগামী লোকসভা নির্বাচনে দলের পক্ষ থেকে রাহুলের অফিসিয়াল পদমর্যাদা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এ কথা বলেন। এ প্রসঙ্গে তথ্য ও সমপ্রচারমন্ত্রী মনীষ তেওয়ারি বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং, নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল কংগ্রেসকে নেতৃত্ব দেবেন। তিনি বলেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী, সোনিয়া গান্ধী কংগ্রেসের চেয়ারপার্সন এবং রাহুল আমাদের দলের একজন যুবনেতা। তিনি আরো বলেন, নির্দিষ্ট কিছু লোক আছে যারা একটা বিষয়ে বারবার বলতে ভালবাসে এবং তারা কংগ্রেস দলের মৌলিক কার্যক্রম সম্পর্কে জানেন না।