জেলা কারাগারে গতকাল সোমবার এক হাজতীর মৃত্যু হয়েছে। হূদরোগে আক্রান্ত হয়ে কামরুল হাসান (৩০) নামের ঐ হাজীর মৃত্যু ঘটে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা গেছে, বন্দরের হরিপুর বিদ্যুত্ কেন্দে একটি চুরির ঘটনায় গত ৭ জুন কামরুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে ২ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর পর থেকেই তিনি ওই মামলায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন (আরএমও) জানান, হূদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে আনা হয়। ওই সময়েই তার মৃত্যু ঘটে।
