জ্ঞানস্তর ও অনুধাবনস্তরের প্রশ্নোত্তর আলোচনা

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ১৯:২৬
জ্ঞানস্তর ও অনুধাবনস্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্নেহসহ আন্তরিক দোয়া রইল। আশা করি- তোমরা সবাই জান যে, জে.এস.সি-র বোর্ড পরীক্ষায় বাংলা প্রথম পত্রে সৃজনশীল পদ্ধতিতে বহুনির্বাচনি ও রচনামূলক অংশে লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি থেকে বেশ কিছু জ্ঞান স্তরের প্রশ্ন আসে। তাই নিম্নের এক কথায় প্রশ্নোত্তরগুলো ভালোভাবে পড়লে তোমাদের অনেক কাজে লাগবে বলে আশা করি। অনুধাবন স্তরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও দেওয়া হলো। অধ্যায়: অতিথির স্মৃতি জ্ঞানস্তর: ১। লেখক দেওঘরে কেন এসেছিল? উত্তর: লেখক দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য এসেছিলেন। ২। অন্ধকার শেষ না হতেই কোন পাখির গান আরম্ভ হয়? উত্তর: অন্ধকার শেষ না হতেই দোয়েল পাখির গান আরম্ভ হয়। ৩। পাখি চালান দেওয়া কাদের ব্যবসা? উত্তর: পাখি চালান দেওয়া ব্যাধের ব্যবসা। ৪। কাকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো? উত্তর: একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো। ৫। সন্ধ্যার পূর্বে কাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন? উত্তর: যাদের বাতব্যাধি, সন্ধ্যার পূর্বে তাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। ৬। “কি রে, যাবি আমার সঙ্গে?”-এ প্রশ্ন কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? উত্তর: “কি রে, যাবি আমার সঙ্গে?”-এ প্রশ্ন একটা কুকুরকে উদ্দেশ্য করে করা হয়েছে? ৭। কার যৌবনে শক্তি সামর্থ্য ছিল? উত্তর: কুকুরটার যৌবনে শক্তিসামর্থ্য ছিল? ৮। লেখক কাকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানান? উত্তর: লেখক একটি কুকুরকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানান। ৯। আলো নিয়ে কে এসে উপস্থিত হল? উত্তর: আলো নিয়ে চাকর এসে উপস্থিত হল। ১০। “ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও।”- কাকে এ আদেশ দেওয়া হয়েছে? উত্তর: “ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও।”-এ আদেশ বামুনঠাকুরকে দেওয়া হয়েছে। ১১। প্রত্যহ অনেক কী ফেলা যায়? উত্তর: প্রত্যহ অনেক খাবার ফেলা যায়। ১২। কে খাওয়া সম্পর্কে নির্বিকারচিত্ত? উত্তর: মালীর বউ খাওয়া সম্পর্কে নির্বিকারচিত্ত। ১৩। বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কে? উত্তর: বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কুকুরটি। অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল [email protected]