জন্মান্ধ হলেও গাছ ছাঁটাইয়ে পারদর্শী

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২০:৫২
জন্ম থেকেই দু’চোখ অন্ধ। এমননি এক যুবকের নাম আবুল কাসেম। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ভরুয়া গ্রামের মালে প্রধানের বাড়ীর মৃত আবুল হোসেনের পুত্র আবুল কাশেম (৪০) দুই সন্তানের জনক। বাঁচার তাগিয়ে বিভিন্ন এলাকায় গাছ কাটা ও ছাটাইয়ের কাজ করে থাকেন। তার চলাফেরায় কোন লোক বা লাঠির সাহায্য নিতে হয় না। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, জন্মান্ধ আবুল কাশেম থানার নারকেল গাছ ছাঁটাই করে দিয়েছে।