গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত রবিবারের (১৪ জুলাই) তারিখ উল্লেখ করে এ সিটির গেজেট প্রকাশ করা হয়। সোমবার গেজেটের কপি ইসিতে এসে পৌঁছেছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৭ ধারার উপ-ধারা ২-এ উল্লেখ রয়েছে গেজেট প্রকাশের এক মাসের মধ্যে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরকে শপথ গ্রহণ করতে হবে। সে হিসেবে আগামী ১৩ আগস্টের মধ্যে বিজয়ী মেয়র প্রার্থীকে শপথ পড়াতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় বিজয়ী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ আয়োজন করবে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, নির্বাচন সম্পন্নের পর রিটার্নিং অফিসার বিজয়ী প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে কমিশনে পাঠান। এরপর কমিশন পরীক্ষা-নিরীক্ষা শেষে গেজেট প্রকাশ করেছে।
