সিলেটের কানাইঘাট উপজেলার তিনচট্টি নয়াগ্রামে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে সৌদি আরব প্রবাসী জামাল উদ্দিন নিহত হয়েছেন। কয়েকদিন আগে গ্রামের মোস্তাক আহমদের মাছ চাষের খাল থেকে প্রতিবেশী সামছুদ্দিন বাঁশ তুলে শিম ক্ষেতে লাগান। মোস্তাক বাঁশ ফেরত চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার গ্রামের সুরমা ডাইকে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সামছুদ্দিনের ভাই সৌদি প্রবাসী জামাল উদ্দিনসহ ১০ জন আহত হন। জামাল উদ্দিন সোমবার মারা যান।
