সাবেক খেলোয়াড়ের উপর হামলার প্রতিবাদে না’গঞ্জে সমাবেশ

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:৩৩
নারায়ণগঞ্জে জাতীয় দলের সাবেক খেলোয়াড় রবিউল হোসেনসহ অন্যদের উপর হামলার ঘটনায় দায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের জাতীয় খেলোয়াড় ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা, আগামী ৭ দিনের মধ্যে দায়ীদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা। মঙ্গলবার বিকালে শহরের চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিউল একই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও শুকতারা ক্লাবের যুগ্মসম্পাদক। শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খোকন সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জাতীয় দলের সাবেক খেলোয়াড় সালাউদ্দিন, জাতীয় দলের খেলোয়াড় জয়, গাউস, জাকির হোসেন, স্বপন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দনশীল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত্ হোসেন সাজনু, জেলা যুব মহিলা লীগের সভাপতি মাহমুদা মালা প্রমুখঅ