বিচার বিভাগে পদোন্নতি পদায়ন ও বদলি

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২২:১৭
সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে সরকার ১১ জন জেলা জজ ও ২ জন অতিরিক্ত জেলা জজকে বদলি, ৮ জন অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে জেলা জজ পদে এবং ৯ জন যুগ্ম-জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করেছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা বলা হয়।