গৌরীপুরে নদীতে গোসল করতে গিয়ে নিলুফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের মতিউর রহমানের কন্যা। মঙ্গলবার দুপুরে মায়ের সাথে সুরিয়া নদীতে গোসল করতে গেলে স্রোতের টানে সে পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় চেষ্টার পরও তাকে উদ্ধার করতে না পেরে বিকাল ৪টায় খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরীদল এসে তাকে মৃত উদ্ধার করে।
