বগুড়ায় বাড়ির ভেতরে গৃহবধূ খুন

আপডেট : ১৩ মে ২০১৯, ২১:০৬

বগুড়া শহরের মালতীনগর এলাকায় সোমবার বিকেলে নিজ বাড়ির শোবার ঘরে খুন হয়েছেন গৃহবধূ জিন্নাত ফারজানা তালুকদার এলমা (৪৫)। ইফতারের ঘণ্টা খানেক আগে ফোনে খবর পান এলমার স্বামী ফল ব্যবসায়ী মুকুল হোসেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।
 
পুলিশ জানিয়েছে, চারতলার ফ্লাট বাড়িতে নিহত হওয়া এলমার পেটে ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ওই বাড়ির নিচতলায় তিন কক্ষের একটি বাসায় ব্যবসায়ী মুকুলের ২য় স্ত্রী হিসেবে বসবাস করে আসছিলেন। হত্যার বিষয়টি নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ‌ঐশ্বরিয়ার প্রতিচ্ছবি মডেলকে নিয়ে তোলপাড়

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, উপর্যুপরি ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী মুকুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/অনি