দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের এক কনস্টেবল চোরাচালানির সাথে সম্পৃক্তা থাকার অভিযোগে গতকাল বুধবার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে । পুলিশ ও এলাকাবাসী জানায়, আগেরদিন দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত থেকে স্থানীয় চোরাচালানি নাছিমা খাতুন ভারতীয় স্টিল সামগ্রী নিয়ে আসছিল। এসময় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির কনস্টেবল সাইদুর রহমান মালামালসহ উক্ত মহিলাকে মোটর সাইকেল যোগে নিরাপদ জায়গায় পৌঁছে দেয়। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় জনতার রোষানলে পড়ে। ঘটনাটি জানাজানি হলে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীর নির্দেশে অভিযুক্ত কনস্টেবল সাইদুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজড করেন।
