দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলার জন্য প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২২:০৪
মাদারীপুরের ডাশার থানার নবগ্রামের পিক-আপ চালক ফরহাদ হাওলাদার দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলার জন্য পিটিয়ে হত্যা করেছে প্রথম স্ত্রী রিমা বেগমকে (২৫)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। এই ঘটনায় ডাশার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রিমার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদ কিছুদিন আগে ঢাকায় দ্বিতীয় বিয়ে করে। তারপর ঢাকা থেকে এসে এ ঘটনা ঘটিয়ে ছেলে রিমন ও ইমনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।