আজকের রাশিফল

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ১৮:১৩
১৯ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ৪ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ৯ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা:১ ও ২। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন: চুন্নী ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি: উচ্চাভিলাষী, অনুভূতিপ্রবণ, আত্মসচেতন, মেধাবী কর্তব্যপরায়ণ ও বিশ্বাসী। সহজেই পরিচিতদের আস্থা লাভে সক্ষম হন। অন্যদের পরামর্শ দিতে ও তাদের উপকারে আসতে দ্বিধা করেন না। নাটকীয়তা রয়েছে আপনার ব্যক্তিত্বে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কৌশলী ও সতর্ক হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: খাজা নাজিমউদ্দীন, দিজেন্দ্র লাল রায়, মায়াকোভস্কি, কাজী আনোয়ার হোসেন, বনফুল অভিনেতা নাদিম, নিপা মোনালিসা, সুলতানা ফয়জুন নাহার, বেগম রওশন এরশাদ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ বাড়িতে কারো বিয়ের ব্যাপারে আলোচনা হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজের চাপ বৃদ্ধি পাবে। কর্মস্থলে পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বনের চেষ্টা করুন। বিবাদে জড়াবার আশংকা আছে। নিজেকে কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে হবে। সাফল্যের জন্য কারো সহযোগিতা না করলেই ভালো। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। পাওনা আদায় বিলম্বিত হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কাজকর্মে মন বসানো কঠিন হবে। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভ যোগ আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। পদোন্নতি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বাণিজ্যিক ক্ষেত্রে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। কোনোভাবেই ধৈর্য্য হারানো ঠিক হবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। মন দুশ্চিন্তাগস্ত থাকতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ আপনার উদারতাকে দুর্বলতা ভাবতে পারে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তি যোগ আছে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে কিছুটা সাফল্য আসতে পারে। তথাপি কিছু বিষয়ে দুশ্চিন্তা অব্যাহত থাকবে। মিডিয়া কর্মীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের যোগ আছে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বর করুন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি সামগ্রিকভাবে মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের মিথ্যা ও দুর্নামের সম্মুখীন হতে পারেন। আর্থিক ব্যাপারে কারো কোনো দায়িত্ব নেওয়া ঠিক হবে না। অন্যের দায়িত্ব নিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্তৃপক্ষের সন্তুষ্টি অর্জনে সক্ষম হতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন। ধৈর্য্য ও সংযম বজায় রাখার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। দুগ্ধ অথবা যেকোন তরল পদার্থের ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ বিদ্যার্থীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। আর্থিক ব্যাপারে কারো প্ররোচনায় বিভ্রান্ত না হলেই ভালো করবেন। অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে। সন্তানের কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।