প্রতিবছরের মতো এবারো পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটায় গ্রাহকদের জন্য ২০% পর্যন্ত ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বিকাশ। লাইফস্টাইল অনুষঙ্গ, ই-কমার্স, সুপার স্টোর, ছোট ছোট মার্চেন্ট পয়েন্ট এবং রেস্টুরেন্ট ক্যাফেগুলোতে রোজার প্রথম দিন থেকেই মিলছে বিকাশের এই ক্যাশব্যাক সুবিধা। চলবে ৬ জুন পর্যন্ত অ্যাপ এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করেই কেবল এই ক্যাশব্যাক অফার নেওয়া যাবে। মাসব্যাপী এ অফার ৬৫০টির বেশি ব্র্যান্ডের ৪৩০০টির বেশি আউটলেটে পাওয়া যাবে। দারাজ, অথবা, রবিশপ, রকমারি, সেবা, বাগডুম, বইবাজার, ইভ্যালি, প্রিয়শপ, হাংরি নাকিসহ জনপ্রিয় ই-কমার্স সাইটগুলো রয়েছে এই ক্যাশব্যাক অফারের তালিকায়। লাইফস্টাইল ক্যাটাগরিতে একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ ৫০০ এবং অফার চলাকালীন সর্বোচ্চ ১০০০ টাকা ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন। ই কর্মাসের ক্ষেত্রে একজন ক্রেতার জন্য একদিনে সর্বোচ্চ ৩০০ এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৫০০ টাকা ক্যাশব্যাক অফার প্রযোজ্য হবে।
