রামগঞ্জে মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:১৭

লক্ষ্মীপুরের রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মোঃ আবদুল ওয়াদুদ খাঁনের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভুঁইয়া, সিনিয়র শিক্ষক আবদুল আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু ছায়েদ মোহন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।