ব্রাজিল নামটি শুনলেই যাদের চোখের সামনে ভেসে ওঠে সাম্বা নাচের দৃশ্য তাদের জন্য বহুকাল ধরেই নিজেদের ঐতিহ্যকে লালন করে আসছে ল্যাটিন আমেরিকার এই দেশটি। সাম্বা মূলত এক ধরনের নৃত্যরীতি হিসেবে সবার কাছে বেশি পরিচিতি পেলেও সাম্বা নাচের নেপথ্যে থাকা বাদ্যযন্ত্র আর সংগীতের ভূমিকাও কিন্তু কম নয়। আর নাচের অনুষঙ্গ তৈরি করা এই সাম্বা মিউজিকের ক্ষেত্রেই সবচেয়ে বেশি মানুষের জমায়েতের রেকর্ডটি স্থাপিত হয় ২০১১ সালের ১৭ এপ্রিল ব্রাজিলের সাও পাওলো’র রিপাবলিক স্কয়ারে। এদিন সাম্বা নাচের সংগীত বাজানোর জন্য একত্রিত হয়েছিলেন ১,০৩৮ জন মানুষ যা এই ক্ষেত্রের বিশ্বরেকর্ড।
