লোহাগড়া উপজেলার বে-সরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষক-কর্মচারী জুন মাসের বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। শিক্ষক ফরিদুজ্জামান জানান, প্রতি মাসে বেতনের সরকারি অংশ ১০ তারিখের মধ্যে ব্যাংকের মাধ্যমে উত্তোলন করে থাকি। কিন্তু জুন মাসের বেতন এখনও না পাওয়ায় রোজার মাসে ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে । এ ব্যাপারে রুপালি ব্যাংকের ম্যানেজার অরুপ কুমার জানান, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারির জুন মাসের সরকারি বেতন-ভাতা ছাড়ের কোন অর্ডার আসেনি। অর্ডার পেলে আমরা দ্রুত পেমেন্ট দেয়ার চেষ্টা করবো।
