গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এলাকা কার্যালয়ে বুধবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশ ও এনজিওটির কর্মকর্তারা জানান, রাত সোয়া ১২ টার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল সশস্ত্র অবস্থায় ওই এনজিওটির ক্ষুদ্রঋণ প্রকল্পের অফিসে ঢুকে। পরে তারা অস্ত্রের মুখে এনজিওটির আবাসিকে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে স্থানীয় জনগণের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের আদায়কৃত কিস্তির দুই লক্ষাধিক টাকা ও ৫/৬ টি মোবাইল ফোন লুট করে নৌকাযোগে পালিয়ে যায়।
ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চালাচ্ছে।
