নেত্রকোনায় অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২২:৪৫
নেত্রকোনার চাঞ্চল্যকর এক কিশোরী অপহরণ ও ধর্ষণের মামলায় পলাতক আসামী সুবল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আসামীকে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্দুল হামিদ এই রায় প্রদান করেন। সুবল নেত্রকোনা সদর উপজেলার কয়রা গোবিন্দপুর গ্রামের মৃত খোরশেদ মিয়ার পুত্র। ২০০৭ সালের ২৩ মার্চ ভোরে এই অপহরণ ও ধর্ষণের ঘটনা ঘটে।