জেলার হরিণাকণ্ড থেকে অপহরণের এক সপ্তাহ পর গতকাল বৃহস্পতিবার স্থানীয় পাটক্ষেত থেকে আসাদ (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আসাদ কাপাশহাটিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে ও কাপাশহাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
হরিণাকুণ্ডুু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল গ্রামের হাড়ির মাঠ নামের এলাকা থেকে কৃষকরা শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এক সপ্তাহ আগে সঙ্গীদের সাথে খেলতে গিয়ে আসাদ নিখোঁজ হয়।পুলিশের ধারণা তার প্রবাসী পিতার টাকার জন্য জন্য সন্ত্রাসী চক্র আসাদকে হত্যা করতে পারে।
