টঙ্গীতে র্যাবের অভিযানে ১১ জামায়াত ও শিবিরকর্মী আটক

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২৩:১৯
জামায়াত-শিবিরের ডাকা টানা হরতালে টঙ্গীতে পৃথক অভিযানে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে র্যাব-১। গত বুধবার রাতে হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাব-১ এর সদস্যরা। টঙ্গীতে গাড়িতে আগুন ও সন্ধ্যায় আবদুল্লাপুরে গাড়ি ভাংচুরের অভিযোগে স্থানীয় জামায়াত-শিবিরের ১১ জন কর্মীকে আটক করে। গতকাল বৃহস্পতিবার র্যাব-১ এর অধিনায়ক কর্ণেল কিসমত হায়াত জানান, হরতালে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বিভিন্ন নাশকতার অভিযোগে বুধবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত ও শিবিরের কর্মীদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, লাঠি, লিফলেট, পোস্টার ও একমি কোম্পানির মোড়কে ৪০ বোতল মাদক পাওয়া গেছে।