তারুণ্য.কম

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ১৯:২৮
গ্রাফ সার্চ ‘গ্রাফ সার্চ’ নামে নতুন একটি অনুসন্ধান সুবিধা নিয়ে এল জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক। এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের মধ্যে বিভিন্ন ব্যক্তি ও স্থান বিষয়ক তথ্য জানতে পারবে। সুবিধাটির সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেন, ‘গ্রাফ সার্চ’ আপনাকে নির্দিষ্ট প্রশ্নের উত্তর পেতে সহায়তা করবে। গ্রাফ সার্চ সুবিধাটি ফেসবুকের আন্ত-অনুসন্ধান ব্যবস্থাকে নতুনভাবে উন্মোচন বলে উল্লেখ করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নতুন নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। সুবিধাটি এই মুহূর্তে পরীক্ষামূলক (বেটা) সংস্করণে রয়েছে বিধায় শুধুমাত্র ইংরেজি ভাষীরাই এই সুবিধাটি গ্রহণ করতে সক্ষম হবে। ইন্টু দ্য ডেড অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটের জন্য গেমের শেষ নেই। যেসব গেম আমরা এক সময় পিসি/কনসোলে খেলেছি সেগুলোও ধীরে ধীরে অ্যান্ড্রয়েডে আসতে শুরু করেছে। এর মাঝে নতুন করে কোনো ডেভেলপারের পক্ষে বাজার মাত করা গেম নিয়ে আসাটা আসলেই অনেক কঠিন কাজ। কিন্তু এর মাঝেও যে এখনও সম্ভব নতুন কিছু আনা সেটিই পিকপক প্রমাণ করেছে ইন্টু দ্য ডেড- এর মাধ্যমে। গেমটির কাহিনী খুবই সংক্ষিপ্ত। গেমারের হেলিকপ্টার একটি নির্জন এলাকায় আছড়ে পরে, গেমার ছাড়া আর সবাই মারা যায়। গেমার ধংসস্তূপ থেকে বেরিয়ে এসে আবিষ্কার করেন এই এলাকায় প্রায় সবাই জোম্বি এবং তাদের লক্ষ্য একটিই, গেমারকে ভক্ষণ করা! অন্য কথায়, গেমার হেলিকপ্টার ক্র্যাশের পর নিজেকে আবিষ্কার করবেন এক জোম্বি অ্যাপোক্যালিপ্স-এ। যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে এই গেমসটি চলবে। গেমসটি সম্পর্কে আরও জানতে :www.intothedead.com/ কেক পিএইচপি ফ্রেমওয়ার্ক আজকাল ঘরে বসেই গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে ওয়েব ডেভেলপিংয়ের মতো কাজও করছেন। আর ওয়েবে কাজ করতে গেলে র’তে কাজ করার থেকে ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করতে পারলে অনেক ভালোভাবে এবং কম সময়ে তা করা যায়। পিএইচপি একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এ কথা আমরা সবাই জানি, যেকোনো ডাইনামিক সাইট ডেভেলপ করতে এর ভূমিকা অনস্বীকার্য। অনেক ধরনের ফ্রেমওয়ার্কই আছে ওয়েব দুনিয়ায়। যেমন জেন্ড পিএইচপি, কেক পিএইচপি, কোডইগনিটার প্রভৃতি। ফ্রেমওয়ার্ক বাছাই করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যে ফ্রেমওয়ার্কে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটাই ব্যবহার করতে পারেন। তেমন কিছু ফ্রেমওয়ার্কের মধ্যে একটি হলো কেক পিএইচপি। এই ফ্রেমওয়ার্ক নিয়ে অনেকেই কাজ করছেন। ফ্রেমওয়ার্কটি অনেক সহজ এবং একই সাথে বেশ কাজের। কেক পিএইচপি সম্পর্কে আরও জানতে :http://cakephp.org/ সেলিনা গোমেজ ইন্টারনেটে কোন সেলিব্রেটিকে কতবার খোঁজা হয়েছে তারও একটা জরিপ চালানো হয় মাঝে মাঝে। তেমনই এক জরিপে শীর্ষ তারকা হলেন সেলিনা গোমেজ। সম্প্রতি ইন্টারনেটে অধিক সংখ্যকবার যে নিউজ খোঁজা হয়েছে তা হলো জাস্টিন বিবার ও সেলিনা গোমেজকে নিয়ে। তাদের মিলিত কনসার্ট এবং গানের ভুবনে হারিয়ে গেছেন অনেকেই। সম্প্রতি একটি ইন্টারভিউয়ের মুখোমুখি হয়েছেন তরুণ সেলিব্রেটি সেলিনা গোমেজ। রেডিও ডিজনি থেকে হোস্ট হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। আড্ডায় মেতেছিলেন রেডিও শ্রোতাদের সাথে। সেই সাথে অধিকাংশেরই আগ্রহ ছিল তার সম্প্রতি মুক্তি পাওয়া নট ইয়োর বার্থডে গানটির ব্যাপারে। এটি সাপ্তাহিক গানের ভেতর পরে। সম্প্রতি তার একটি সিনেমাও মুক্তি পেয়েছে। এ ছাড়া তিনি টিভি সিরিজের সাথেও কাজ করছেন। এর বাইরে গানের জগতের সাথে তো তার সম্পৃক্ততা আছেই। সেলিনা গোমেজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে সেলিনাপ্রেমীদের যেতে হবে তার নিজেস্ব ওয়েবসাইটে। সাইটের ঠিকানা :http://selenagomez.com/