মহসিনদের লক্ষ্য এশিয়া কাপ টি-২০ হুইল চেয়ারের শিরোপা

আপডেট : ১৩ মে ২০১৯, ২১:৪৫

 স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ দল প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ টি-২০ হুইল চেয়ার টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্যে আজ নেপালে যাচ্ছে। স্বাগতিক নেপাল ও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

অধিনায়ক মহসিন গতকাল ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানান চার জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। নিজের এই আত্মবিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের সাথে আমাদের জয়ের অভিজ্ঞতা আছে। নেপালের বিপক্ষে হেরেছিলাম দ্রুতগতির হুইলচেয়ারের অভাবে। এখন আমাদের হুইল চেয়ার দ্রুতগতির। নেপালকে হারাতে পারব আশা করি। পাকিস্তানের চেয়ে আমরা এগিয়ে।’

বাংলাদেশ দল: মো মহসিন (অধিনায়ক), নূর নাহিয়ান (সহ-অধিনায়ক), মোঃ মিঠু, লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, খন্দকার মইনউদ্দিন, আসিফ হোসেন অপু, রিপন উদ্দিন, রাজন হোসেন, মহিদুল ইসলাম, মোঃ মোরশেদ ইসলাম, মোঃ রামিম শেখ, জাবেদ আহমদ ও স্বপন দেওয়ান।

বাংলাদেশের ম্যাচগুলো:

১৫ মে    বাংলাদেশ বনাম পাকিস্তান

১৬ মে    নেপাল বনাম বাংলাদেশ

১৭ মে    বাংলাদেশ বনাম পাকিস্তান

১৮ মে    ফাইনাল