ছাতকে ব্র্যাকের নিরাপদ অভিবাসন কর্মশালা

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ১৯:৩৯
ছাতকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে নিরাপদ অভিবাসন, সামাজিক অংশগ্রহণ শীর্ষক এক কর্মশালা রবিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে ও ব্র্যাকের সুভাসিশ দেবনাথের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।