“নির্যাতন করব না, নির্যাতন সহ্য করব না। সকলে মিলে নির্যাতন বন্ধ করুন” এই শ্লে¬াগান সামনে রেখে সাতক্ষীরার তালায় এসিড সহিংসতা প্রতিরোধ স্কুল কুইজ প্রতিযোগিতা ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকা মায়া রানীর সভাপতিত্বে সভায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত, জয়মালা মন্ডল, মোছা. হাওয়া খাতুন এবং ফিল্ড অর্গানাইজার সামছুন্নাহার পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
