রংপুরে বাল্যবিবাহ রোধে ক্যাম্পেইন

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ১৯:৪১
রংপুরে কিশোরীদের বাল্যবিবাহ ক্যাম্পেইন, বয়স্ক শিক্ষা, শিক্ষা সফর ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য চেক প্রদান করা হয়েছে। ব্র্যাকের কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি বিইপি উদ্যোগে গতকাল বুধবার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রংপুরের ১শ’ ৮৬টি কিশোর-কিশোরী ক্লাবের মধ্যে ৭টি ক্লাবকে ১৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাব সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আকতার বানু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার রেবেকা ইয়াসমীন, কাউনিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, ব্র্যাক জেলা প্রতিনিধি ছাব্বির হোসেন, এলাকা ব্যবস্থাপক এডিপি মনিকা রাণী বর্মন প্রমুখ।