মিরসরাইয়ে স্কাসের মশারি বিতরণ

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ১৯:৪২
গত ৬ জুলাই মিরসরাই উপজেলার জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওজিএফএটিএম-এর সহযোগিতায় এলএলআইএন মশারি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবারক উল্লাহ বায়েজিত। এতে আরও উপস্থিত ছিলেন স্কাস-এর ওপিএইচ এসএম মামুন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর পিএম তোফাজ্জল হোসেন ও ব্র্যাকের প্রতিনিধি জামাল উদ্দিন। এ সময় ৫০০টি মশারি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে মিরসরাই উপজেলায় ১০,৫০০টি মশারি বিতরণ করা হবে।