হবিগঞ্জে মা-মনি প্রকল্পের কর্মশালা

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ১৯:৪২
হবিগঞ্জে মা, নবজাতকের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি হবিগঞ্জ সদর উপজেলা অডিটরিয়ামে মা-মনি প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীম উদ্দিন ভুঁইয়া, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবুল হাসেম। বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আক্তার রুকু, শাহ ফখরুজ্জামান, ইউ.পি চেয়ারম্যান মিসবাহুল বারী লিটন, আব্দুল আওয়াল তালুকদার ও মা-মনি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জেসমিন আক্তার।