বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের জামাইল-রানীরহাট রাস্তার ৫ লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিল আওয়ামী লীগ নেতারা। বিশালপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এক ইউপি সদস্য নেতৃত্বে জামাইল-রানীরহাট সড়কের বটগাছ, রেইন্ট্রিকড়ই, পাইকর, তালগাছ ও ইউক্যালিপটাস গাছ কেটে নেয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও ইউপি সদস্যের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগকারী সিমলা গ্রামের আলহাজ্ব জিন্নাত আলী, টুকু মিয়া, রজব আলী জানান, ওই ইউপি সদস্যের স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার সাথে সখ্যতা থাকায় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাচ্ছে না। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম জানান, যখন গাছগুলো কাটা হয়েছে তখন আমাকে কোন লিখিতভাবে অভিযোগ করা হয়নি।
