চাঁদপুর: ৪ দলীয় জোট সরকারের আমলে দেশে কিভাবে নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, দুঃশাসন চলেছে, জঙ্গিবাদ সন্ত্রাস চলেছে সে অবস্থার কথাগুলো দেশের জনগণকে আবারো মনে করিয়ে দেয়া প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপ মনি এমপি। তিনি শুক্রবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাড়সকের মহামায়া বাজার এলাকায় ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজ উদ্বোধন শেষে এ কথা বলেন। পরে মন্ত্রীর পারিবারিক গোরস্থানে তার বাবা-মার কবর জিয়ারত করেন। সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন দীপু মনি।
