রাজধানীর মিরপুরে বোটানিক্যাল গার্ডেন থেকে বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাহআলী থানার ওসি জানান, বোটানিক্যাল গার্ডেনের ফল বাগানের পাশে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে দর্শনার্থীরা শাহআলী থানায় খবর দেয়। বোরকা পরা অবস্থায় লাশের গলায় কালো দাগ ও নাক-মুখ দিয়ে রক্ত ঝরার চিহ্ন রয়েছে। বোটানিক্যাল গার্ডেনের এক কর্মচারী পুলিশকে জানায়, দুপুরের দিকে ঐ তরুণীর সঙ্গে এক ছেলেকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এ ব্যাপারে শাহআলী থানার এক এসআই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
