জেলার পাটকেলঘাটা থানায় গত বৃহস্পতিবার পুলিশের এক কনস্টেবলকে সাসপেন্ড ও এক এএসআইকে ক্লোজড করা হয়েছে। থানা হাজত থেকে মাদক মামলায় গ্রেফতার হওয়া ২ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। সাসপেন্ড হওয়া কনস্টেবলের নাম নূর মোহাম্মদ। এছাড়া ক্লোজড হওয়া এএসআই শ্যামাপদ রায় ওইদিন থানার ডিউটি অফিসার ছিলেন।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক রতনুজ্জামান জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজ এলাকা থেকে গত ১৭ জুলাই সকালে ৩ বোতল বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী ইনাম হাওলাদার ও গনি হাওলাদারকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। ওই দিন কনস্টেবল নূর মোহাম্মদ ডিউটি অফিসার শ্যামাপদ রায়ের কাছ থেকে কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে আসরের নামাজ পড়তে যান। নামাজ পড়ে ফিরে এসে দেখেন জেল হাজতে থাকা মাদক মামলার ওই ২ আসামি দেয়াল ভেঙ্গে পালিয়েছে। পাটকেলঘাটা থানার ওসি আক্তারুজ্জামান বলেন, পালিয়ে যাওয়া আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
