পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালনের ছয় মাসের মাথায় সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. শহীদুল হক। গত বৃহস্পতিবার থেকেই তার পদোন্নতির আদেশ কার্যকর হয়েছে। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ১০ জানুয়ারি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন শহীদুল হক।
১৯৮৬ সালের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ২০০১ সাল থেকে বিশেষ ছুটিতে ছিলেন। ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় কাজ করেন। তিনি জেনেভায় আইওএমের সদর দপ্তর এবং ঢাকা ও কায়রোতে সংস্থার কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। গত মে মাসে শহীদুল হক অভিবাসী শ্রমিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক কমিটির (আইসিআরএমডব্লিউ) নিরপেক্ষ বিশেষজ্ঞ নির্বাচিত হন। এই নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ ভোট পান। ২০১৪ সালের জানুয়ারি থেকে তিন বছরের জন্য তিনি এই কমিটিতে দায়িত্ব পালন করবেন।
ভারতের পক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামী এবং বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র সচিব সিকিউ কে মুসতাক আহমেদ নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
