২১ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ৬ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ১১ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা: ১ ও ৩। শুভবার: রবি ও বৃহস্পতিবার। শুভরত্ন: চুনী ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি: উচ্চাভিলাষী ও কর্মচঞ্চল। আপনি দৃঢ়চেতা। নেতৃত্ব করার গুণাবলি আছে আপনার। আগ্রহী হলে যে কোন বিষয় সহজেই রপ্ত করতে পারেন আপনি। কাজ সম্পন্ন করে আপনি আনন্দ পান। ব্যস্ত থাকতে ভালোবাসেন। অনেক কাজ একদিনে করে ফেলতে চান। আপনি বন্ধুত্বে বিশ্বস্ত, আন্তরিক ও নির্ভরযোগ্য। এজন্য অনেকের দায়িত্বই আপনার কাঁধে চাপতে পারে। আপনার কখনো ভুল হতে পারে না— এ ধারণা নিজের মধ্যে বদ্ধমূল হতে দেয়া ঠিক নয়।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: অমর কথাশিল্পী আর্নেস্ট হেমিংওয়ে, সাংবাদিক পল রয়টার, গিয়াস কামাল চৌধুরি, বিজ্ঞানী হেনরি ভিক্টর রোনন্ডি, রাজনীতিক খালেদ মোহাম্মদ আলী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যস্ততা বৃদ্ধি পাবে। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপের জন্য ক্লান্তিবোধ করবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। ঝুঁকিপূর্ণ কোনো ব্যাপারে আজ সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ নিজের ভাগ্য নিজেকে গড়ার চেষ্টা করতে হবে। আজ কাজকর্মে বাধার সম্মুখীন হতে পারেন। কারো আচরণে মনে কষ্ট পাবেন। বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। শত্রুর গতিবিধির প্রতি লক্ষ্য রাখুন। আবেগপ্রসূত সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ব্যবসায়িক মন্দা অব্যাহত থাকবে। প্রাপ্তি বাধাগ্রস্ত হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ আবেগ প্রশমিত করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজের জন্য পুরস্কৃত হতে পারেন। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। বৈদেশিক যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। পদোন্নতিতে বাধা আসতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর মতানৈক্য পরিহার করতে পারলে ভালো করবেন। অন্যথায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কেউ আপনার উদারতার সুযোগ নিতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। তথ্যগত বিভ্রান্তি পরিহার করে চলার চেষ্টা করুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। অসমাপ্ত কাজ শেষ করে আর্থিক অবস্থা পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সাফল্য ও সুনামের সাথে দায়িত্ব পালন করতে পারবেন। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য লাভের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কোনো প্রিয়জনের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সাফল্য আশা করতে পারেন। নতুন বিনিয়োগে কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। মিডিয়া কর্মীদের দায়িত্ব পালনে সতর্ক থাকতে হবে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। চাকরিস্থলে কর্মপরিবেশ অনুকূল থাকবে। কেউ আজ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। আর্থিক ব্যাপারে কোন ঝুঁকি নেবেন না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। স্বামী বা স্ত্রীর পারস্পরিক সহযোগিতায় যে কোনো সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাবেন। কোনো কাজ অসম্পূর্ণ না রাখলেই ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। জনসম্পৃক্ত কাজে আজ না জড়ালেই ভালো করবেন। শত্রুপক্ষ আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি সামগ্রিকভাবে শুভ বলা যাবে না। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। নিজের বা অন্য কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। বিনোদন শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কারো পরামর্শে বিভ্রান্তি হলে আর্থিক লেনদেন না করলেই ভালো করবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের কোনো সমস্যায় উদ্বিগ্ন হতে পারেন। ধৈর্যের সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার চেস্টা করুন ।
