ক্ষেতলাল ও কালাইয়ে বিদ্যুতায়নের উদ্বোধন

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২১:১৬
গত শুক্রবার জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই উপজেলার ১৮টি আদর্শ গ্রামে বিদ্যুত্ সংযোগের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আলমপুর ইউনিয়নের নুনগোলা আদর্শ গ্রামে ৮০টি সুইচ টিপে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক ডিএজে সামসুদ্দিন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নাদিম তাুকদার, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পল্লী বিদ্যুত্ সমিতির এলাকা পরিচালক সোলায়মান আলী প্রমুখ।