সেনবাগে হরতালে সংঘর্ষ

জামায়াতের আড়াইশ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২২:০৯
নোয়াখালীর সেনবাগের গাজীরহাট মৌড় ও গাজীরহাট বাজারে গত বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালের সময় জামায়াত-শিবির ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলাকালে পুলিশের কর্তব্য কাজে বাধা ও তাদের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াতের আড়াইশ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের এএসআই হান্নান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় উপজেলার কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দ্বীন মোহাম্মদসহ ৫০ জনের নামে এবং অজ্ঞাত আরো ২০০ জনসহ মোট আড়াইশ জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করে নামে এ মামলা দায়ের করা হয়।