জেপির নবনির্বাচিত যুগ্ম মহাসচিব এম এ কাইয়ুমকে সংবর্ধনা

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২২:১১
বাংলাদেশ যুব সংহতির সভাপতি এম এ কাইয়ুম জাতীয় পার্টি (জেপি)-এর যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় মিরপুর পাইকপাড়াবাসীর পক্ষ থেকে গত শুক্রবার এক বিশাল গণসংবর্ধনা দেয়া হয়। আলহাজ্ব রফিকুজ্জামানের সভাপতিত্বে বক্তারা বলেন এম এ কাইয়ুম একটি সোপান যাকে বেয়ে জাতীয় পার্টি (জেপি) তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায়। একই সাথে পাইকপাড়াবাসী আগামী সংসদ নির্বাচনে এম এ কাইয়ুমকে ঢাকা ১৪ নং আসনে নির্বাচিত করে সাংসদ হিসাবে তাদের আকাংখা পূরণ করতে চায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা আ ন ম নাজমুল হাসান, ইকবাল হোসেন, শ্রমিক নেতা আ: সাত্তার, আব্দুর রহিম, আমীর উদ্দিন, ছাত্রনেতা স্বপন, শহিদুল্লাহ, আরিফ প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি