বরিশাল অফিস
বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর এর আইনশৃঙ্খলা, যানবাহনের শৃঙ্খলা, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় রবিবার বিকালে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই নগরীর অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে ও প্রাকৃতিক দুর্যোগ ফণী মোকাবিলায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্র গৃহীত পদক্ষেপের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন অতিথিবৃন্দ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন (বিপিএম বার), জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, ডিজিএ্ফ আই এর ডিডি কর্নেল জে এম শরিফ আহম্মেদ, র্যাব-৮ এর কমান্ডিং অফিসার আতিকা সুলতানা, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পরিচালক ডা. আবদুল্লাহ আল বাকির, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহাফুজুর রহমান, ডিসি (ট্রাফিক) খাইরুল আলম, ডিসি (এসবি) রায়হান, বিএমপির চার থানার ওসি, বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসান ও অন্য কর্মকর্তাবৃন্দসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বলেন, এই শহর আমার, আর বরিশালবাসী আমার পরিবার। সকল কাজে সবার সমন্বয়ে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান করাই আমাদের কাজ। আলোচনার মূল বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।
