সাতক্ষীরায় আজিজ হত্যা মামলা

অন্যতম আসামি শিবির ক্যাডার শাহিন গ্রেফতার

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২২:৩৫
সাতক্ষীরায় আওয়ামী লীগনেতা আজিজ হত্যা মামলার অন্যতম আসামি শিবির ক্যাডার শাহিন আলমকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার বিকাল সাড়ে চারটার সময় তাকে দেবহাটা থেকে আটক করা হয়। সে দেবহাটা উপজেলার পাচপোতা গ্রামের শামছুর রহমানের ছেলে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু দাউদ জানান, গত মঙ্গলবার হরতাল চলাকালে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে পিকেটাররা কুপিয়ে হত্যা করে। এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিবির ক্যাডার শাহিন ।