জামালপুর জেলা সমিতি ঢাকার আয়োজনে গত শুক্রবার রাজধানীর শাহীন হলে সমিতির সভাপতি হাসান মাহমুদ রাজার আমন্ত্রণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত জামালপুরের সরকারি-বেসরকারি পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ এবং জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জেলার সার্বিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন নিলুফার ইয়াসমিন চৌধুরী মনি এমপি, হুইপ মির্জা আযম এমপি, ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক, এম রিয়াজুল হক, সমিতির মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন শেখ মো. শফিকুল ইসলাম (অব.) প্রমুখ অতিথিবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি
