দর্শক মাতাচ্ছেন স্যাম অর্থিংটন

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২১:১৪
বিখ্যাত অ্যানিমেশন সিনেমা ‘অ্যাভাটার’। সায়েন্স ফিকশনের সমস্ত মজা পাওয়া যাবে এই সিনেমাটিতে। আর এতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান অভিনেতা স্যাম অর্থিংটন। তবে তার স্বপ্ন ছিল তিনি একজন খেলোয়াড় হবেন। প্রেমিকা ড্রামা স্কুল থেকে বহিষ্কৃত হলে তাকে সান্ত্বনা দিতেই তিনি অভিনয় শেখার স্কুলে ভর্তি হয়েছিলেন। স্যাম অর্থিংটন অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্ট থেকে পড়াশোনা শেষ করেন। তার প্রেমিকা এই প্রশিক্ষণ কেন্দ্রেই ভর্তি হতে ব্যর্থ হয়েছিলেন। এ প্রসঙ্গে অর্থিংটন বলেছেন, ‘আমি এখানে এসেছিলাম শুধু একজনের স্বপ্নকে বাঁচাতে, যে শেষ পর্যন্ত যেতে পারেনি। তখন আমার বয়স ১৯ বছর ছিল। আর আমি সেখানে তিন বছরের জন্য আটকে গিয়েছিলাম।’ আরও জানা গেছে, এই ৩৫ বছর বয়সী তারকা বলেছেন, ‘আমি অভিনয় নিয়ে আগে কখনোই চিন্তা করিনি। সেখানে যাওয়ার পরেই আমি বিষয়টি সম্পর্কে জেনেছিলাম।’ সম্প্রতি ‘অ্যাভাটার’ ছবিটির সিক্যুয়েল নিয়ে ছবির পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে কথা বলেছেন ‘টার্মিনেটর স্যালভেশন’ ও ‘অ্যাভাটার’ ছবির অভিনেতা স্যাম অর্থিংটন। ক্যামেরন জানিয়েছেন ‘অ্যাভাটার’ ছবির সিক্যুয়েল হবে পানির নিচের জগত্ নিয়ে। তবে কবে নাগাদ সিক্যুয়েলটির কাজ শুরু হবে তা নিয়ে ক্যামেরন কিছু জানাননি। হলিউডের সুপার হিট চলচ্চিত্র ‘অ্যাভাটার’-এর পরে ছবিটি তৈরি হবে পানির নিচের দুনিয়াকে নিয়ে। আর ছবিটি হবে বিস্ময়কর। সম্প্রতি ছবিটির পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে বিষয়টি আলাপ করার পরে এমন তথ্যই জানিয়েছেন ‘টার্মিনেটর’ অভিনেতা স্যাম অর্থিংটন।