মহেশপুর কুসুমপুর সীমান্তে ব্যক্তিমালিকানা সেগুন বাগানে গড়ে উঠেছে ভারতীয় পশুর হাট। একই সাথে আসছে মাদক। ভারতীয় নাগরিকরা অবাধে আসা-যাওয়া করছে।
জানা যায়, প্রতিদিন ৩/৪শ’ ভারতীয় গরু সীমানা পার করে কুসুমপুর বিজিবি ক্যাম্পের ৫শ’ গজ দূরে সেগুন বাগানে হাট বসছে। এ হাটের দোকানগুলোতে মাদকসহ অনেক অবৈধ জিনিস পাওয়া যায়। ভারতীয় গরু ব্যবসায়ীরা গরু বিক্রি করে বাংলাদেশের টাকা ভারতে নিয়ে যাচ্ছে। গরুর হাটকে কেন্দ্র করে মানব পাচার, মাদক চোরাচালান বেড়ে গেছে। প্রতিদিন হাটে আসা অর্ধেক গরুর ভ্যাট করা হচ্ছে।
আর বাকী গরু চোরাই পথে পার হয়ে চলে যাচ্ছে। কুসুমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি জানান, গরুর হাটকে কেন্দ্র করে চোরাচালান বেড়ে গেছে। এ অবৈধ হাট বন্ধ হওয়া দরকার।
চুয়াডাঙ্গা বিজিবি কমান্ডার লে. কর্নেল আসাদুজ্জামান বিষয়টি দেখবেন বলে জানান। হাট পরিচালনাকারীর সদস্য জানান, তারা উপজেলা প্রশাসনের মোখিক অনুমতি নিয়ে হাট বসিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন জানান, তারা কোন অনুমতি দেয়নি।
