রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকায় শনিবার রাতে মোবাইল বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে। এ সময় এক গ্রুপ অপর গ্রুপের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোবাইল বিক্রির পর ফেরত চাওয়াকে কেন্দ্র করে উপজেলার বড়ালু পাড়াগাঁও এলাকার উজ্জল মিয়া ও মানিক মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের শাহদাত হোসেন (৩৮), সোহেল মিয়া (৩০), স্মৃতি আক্তার (৩৫), আমজাদ হোসেন (৩২), শওকত আলী (৩২), ফিরোজা বেগম (৪৫), ইস্রাফিল হোসেন (৫৫), মানিক মিয়া (২৪), সাত্তার মিয়া (৪৬), মাছুম মিয়া (১৮), নোয়াব আলী (২৮), মোস্তফা মিয়া (৪২), মান্নান মিয়া (৪৪), মিলন মিয়া (২৫) আহত হয়।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, এ ব্যাপারে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
