রাজাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:০৫

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা

রাজাপুরে রবিবার পুকুরে ডুবে খাদিজা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বড়কৈবর্তখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার খাদিজা তার বড় মামি মরিয়ম বেগমের সঙ্গে তার নানা বাড়ি বেড়াতে আসে। ঘটনার দিন ইফতারির সময় মরিয়মকে না পেয়ে খোঁজাখুঁজি করে তার মামা বাড়ির লোকজন পুকুরে ভাসতে দেখতে পায়। খাদিজাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।