রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ইউপি সচিব সাজ্জাদ ইকবাল জানান, রাত প্রায় তিনটার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের দোকানে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হলেও চারটি দোকান পুড়ে যায়।
