নোয়াখালীতে বিএনপির ইফতারে শরিক আওয়ামী লীগ ও জামায়াত নেতারা

আপডেট : ২১ জুলাই ২০১৩, ২২:১১
দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা, সহিংসতা ও প্রতিহিংসার মাঝে শনিবার জেলা বিএনপির ইফতার পার্টিতে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। নোয়াখালী পৌর হলের এ ইফতার পার্টিতে যোগ দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য মিয়া মো.শাহজাহান, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। জেলা বিএনপির সভাপতি মো.শাহজাহান ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানান। একই মঞ্চে জেলা জামায়াতের আমির মাওলানা মুনায়েম, শহর আমির মাওলানা রুহুল আমিন, জাপার সাধারণ সম্পাদক মোবারক হোসেন আজাদ, ইসলামি ঐক্যজোটের জেলা সভাপতি মাওলানা মমিনুল হক উপস্থিত ছিলেন।