ফুলবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:০৬

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়িতে হারুন-অর-রশিদ নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী পুকুরে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর-বড়লই গ্রামে। নিহত হারুন ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, হারুন ও আইনুল দুই বন্ধু মিলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। আইনুলকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হারুনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।